‘আফিম নিষেধাজ্ঞা’ আফগানিস্তানের আন্তর্জাতিক সুনাম বাড়াচ্ছে: তালেবান মন্ত্রী

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানে আফিম বা পোস্তদানা চাষের ওপর নিষেধাজ্ঞা শুধু জনস্বাস্থ্য ও নিরাপত্তাই নিশ্চিত করছে না, বরং দেশটির আন্তর্জাতিক মর্যাদাও জোরদার করছে বলে দাবি করেছেন দেশটির অর্থ ও প্রশাসন বিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ নাঈম।

রবিবার (১৯ জুলাই) আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাওয়াত ও নির্দেশনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। আফগানিস্তানের সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন
banner

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, কর্মচারী এবং ধর্মীয় পণ্ডিতেরা উপস্থিত ছিলেন। এতে পোস্তদানা চাষ নিষিদ্ধকরণ সংক্রান্ত ফতোয়ার উদ্দেশ্য, আইনি ও সামাজিক দিক, মাদকের বিরুদ্ধে ইসলামিক আমিরাতের নীতি এবং আন্তর্জাতিক সমর্থন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপমন্ত্রী মোহাম্মদ নাঈম মাদকবিরোধী লড়াইকে একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব হিসেবে বর্ণনা করেন। সমাজকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের অপব্যবহার থেকে রক্ষা করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মোহাম্মদ নাঈম বলেন, এই অধ্যাদেশের পূর্ণ বাস্তবায়ন শুধু জনস্বাস্থ্য, নিরাপত্তা ও সমৃদ্ধির উন্নতির জন্যই নয়, বরং আফগানিস্তানের উন্নয়নকে এগিয়ে নিতে, আইনের শাসনকে শক্তিশালী করতে এবং দেশের আন্তর্জাতিক মর্যাদা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মাদকের চাষ, উৎপাদন, পাচার ও ব্যবহার প্রতিরোধে এই অধ্যাদেশের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে বৃহত্তর জনসচেতনতা ও অব্যাহত সহযোগিতার আহ্বান জানিয়ে সভাটি শেষ হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222