ইরানে যুদ্ধাহত যোদ্ধার পাশে নাসীরুদ্দীন পাটওয়ারী

by hsnalmahmud@gmail.com

ইরানের কোম নগরীতে এক যুদ্ধাহত যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি। একই সঙ্গে দেশের বীরদের যথাযথ মূল্যায়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন তিনি।

ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি ঐতিহ্যবাহী মসজিদের ভেতর মেঝেতে বসে সাদা পোশাক পরিহিত নাসীরুদ্দীন পাটওয়ারী এক প্রবীণ যুদ্ধাহত যোদ্ধার সঙ্গে আন্তরিকভাবে কথা বলছেন। পাশে রাখা রয়েছে তার ক্রাচ দুটি। ছবিটি ইরানের রাষ্ট্রীয় দর্শনের একটি প্রতিচ্ছবিও তুলে ধরে—যেখানে যুদ্ধাহতদের শ্রদ্ধার সর্বোচ্চ আসনে বসানো হয়।

বিজ্ঞাপন
banner

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘আজ কোমে, ইরানে এক যুদ্ধাহত যোদ্ধার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হলো। দেশ রক্ষায় যারা জীবন দিয়েছেন বা গুরুতর ক্ষত নিয়ে ফিরে এসেছেন, ইরান তাদের যেভাবে সম্মান, মর্যাদা ও ভালোবাসায় আগলে রাখে, তা সত্যিই আমাদের জন্য শিক্ষণীয়।’

তিনি ইরানের এই দৃষ্টান্তকে বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে তুলনা করে আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং চব্বিশের শহীদ ও আহতদের যদি আমরা যথাযথ মর্যাদা, সম্মান ও জাতীয় চেতনার জায়গা থেকে জাতির সামনে তুলে ধরতে পারি, তাহলে নতুন প্রজন্ম আরও বেশি দেশপ্রেমে জাগ্রত হবে এবং দেশের জন্য দায়িত্ব নিতে অনুপ্রাণিত হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বীরদের রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করার দাবির প্রতি সমর্থন জানিয়ে অনেকে মন্তব্য করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222