এমপি নজরুলকে ঘিরে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে জামায়াত, সাংগঠনিক ব্যবস্থার আভাস

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে গভীর নজর রাখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনাটির পেছনে থাকা সত্যতা উদ্ঘাটন, পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ ও অনুসন্ধানের পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) এক লিখিত বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সংগঠনের এই অবস্থান পরিষ্কার করেন।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সংবাদের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সার্বক্ষণিক নজর রাখছে। বিষয়টি সম্পর্কিত নানা আলোচনার প্রেক্ষিতে ইতিমধ্যেই গাজী নজরুল ইসলামের নিজস্ব ব্যাখ্যাসহ তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে।

ঘটনার বিশদ তদন্তের বিষয়ে তিনি আরও উল্লেখ করেন, সম্পূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজখবর ও অনুসন্ধান চালানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত হাতে পাওয়ার পর জামায়াতে ইসলামী তাদের নিজস্ব দলীয় ও সাংগঠনিক নিয়ম অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222