চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং জাল জব্দ, আটক ১৩

by Abid vs36

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপুল পরিমাণ জাল ও সামুদ্রিক মাছসহ ১৩ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার এই অভিযান চালানো হয় বলে বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী শেখেরখীল মাছ ঘাটসংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে ওই বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক সাড়ে ৮ লাখ টাকা মূল্যের ৭টি ক্ষতিকারক ট্রলিং জাল এবং ২ হাজার ১০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। একই সাথে বোটটিতে থাকা ১৩ জন জেলেকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ডের আভিযানিক দল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধভাবে মাছ শিকার রোধে কোস্ট গার্ডের এই ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মিডিয়া কর্মকর্তা আশ্বস্ত করেছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222