দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন শুরু শনিবার, অংশ নিচ্ছে না বাংলাদেশ

by hsnalmahmud@gmail.com

উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের (BRICS) বহুল প্রতীক্ষিত ১৮তম শীর্ষ সম্মেলন শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে আয়োজক দেশ ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। শেষ মুহূর্তের প্রস্তুতিও এখন তুঙ্গে।

বিশ্বনেতাদের সুরক্ষা নিশ্চিত করতে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি রুটগুলোতে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে একটি উচ্চপ্রযুক্তির ডেডিকেটেড কন্ট্রোল রুম, যেখান থেকে সার্বক্ষণিকভাবে বিশ্বনেতাদের মোটোরকেডের গতিবিধি এবং রাজধানীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

সম্মেলনে যোগ দিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতেই নয়াদিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সশরীরে এতে অংশ নিচ্ছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের ব্রিকস সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা ও পরিবর্তিত বৈশ্বিক ভূরাজনীতিও শীর্ষ বৈঠকের প্রধান আলোচ্যসূচিতে থাকবে। বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিকসের ক্রমবর্ধমান প্রভাবের কারণে সম্মেলনটির দিকে নজর রাখছে পুরো বিশ্ব।

অংশ নিচ্ছে কি বাংলাদেশ ?

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় এ সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নিচ্ছেন না। সরকারের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। পরে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।

হুমায়ুন কবির আরও বলেন, অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফর হবে কিনা—সেটা নিয়ে কিছুদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছিল। আগামী শনিবার ও রোববার নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের আসর বসছে। এ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দিতে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পূর্বে জানা গিয়েছিল, বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট ‘বিমসটেক’-এর চেয়ারপারসন হিসেবে বাংলাদেশের সরকারপ্রধানকে এ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222