‘পৃথিবীতে কি মহামারী চলে যে ক্যাম্পাস ছাড়তে হবে’

by Abid vs36

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পৃথিবীতে কি মহামারী চলে যে ক্যাম্পাস ছাড়তে হবে? ক্যাম্পাস ছাড়বো না। শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। সারজিস আলম দ্য রেড জুলাই নামের একটি পেজের ছবি শেয়ার করেছেন। ছবিটাতে রয়েছেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অন্যান্যরা। ছবিটি ২০২৪ সালের ১৭ জুলাই গায়েবানা জানাজার পর তোলা হয়েছিল। জুলাই আন্দোলনের সময় ‘পৃথিবীতে কি মহামারী চলে যে ক্যাম্পাস ছাড়তে হবে’ এ কথাটা ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। সারজিস মূলত সেই স্মৃতিময় ও ঐতিহাসিক কথাটা স্মরণ করিয়ে দিতেই এই পোস্ট করেন।

উল্লেখ্য, পুলিশের গুলিতে আবু সাঈদ ও ওয়াসিমসহ সারা দেশে ছয়জন নিহত হওয়ার পরদিন ২০২৪ সালের ১৭ জুলাই দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে নিহতদের গায়েবানা জানাজা ও কফিন মিছিল করে আন্দোলনকারীরা। তৎকালীন সরকারের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ও ক্যাম্পাস খালি করার নির্দেশ দিলে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে রাজপথে অবস্থান নিয়েছিলেন। সেই উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ ও ছাত্রসমাজের প্রতিরোধের অঙ্গীকারকে পুনরুজ্জীবিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই অন্যতম শীর্ষ নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করেন।

বিজ্ঞাপন
banner

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222