ফিলিস্তিনিদের গাড়িতে ইসরায়েলি সেনার স্টান গ্রেনেড হামলা: সিসিটিভি ফুটেজ ভাইরাল

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পূর্ব জেরুজালেমে তরুণ ফিলিস্তিনিদের বহনকারী একটি চলন্ত গাড়ির ভেতরে ইসরায়েলি সেনার ‘স্টান গ্রেনেড’ নিক্ষেপের একটি অমানবিক সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশিত এই ভিডিওটি ইতিমধ্যে বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, কর্তব্যরত এক ইসরায়েলি সেনা প্রথমে বন্দুকের মুখে ফিলিস্তিনি তরুণদের বহনকারী গাড়িটির গতি রোধ করে। গাড়িটি থামার পরপরই অত্যন্ত নৃশংসভাবে সেটির ভেতরে একটি স্টান গ্রেনেড ছুড়ে মারে ওই সেনা। গ্রেনেডটি বিস্ফোরিত হওয়ার ঠিক আগ মুহূর্তে ভেতরে থাকা ফিলিস্তিনি তরুণরা প্রাণভয়ে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। তবে তাঁদের পালানোর পথ বন্ধ করতে চালকের পাশের দরজাটি বাইরে থেকে জোরপূর্বক আটকে দেয় ওই ইসরায়েলি সেনা।

বিজ্ঞাপন
banner

ভয়াবহ ও বর্বরোচিত এই হামলার ঘটনাটি ঘটেছে অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে অবস্থিত কালান্দিয়া শরণার্থী ক্যাম্পে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও স্থানীয় সূত্রগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটিকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর চলমান ও পদ্ধতিগত চরম নিপীড়নের আরেকটি জঘন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। এই ঘটনায় ফিলিস্তিনিদের ক্ষোভ আরও তীব্র রূপ নিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222