বাড়ল এলপি গ্যাসের দাম

by Abid vs36

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে কিছুটা কমিয়ে ৭৩.৬৭ টাকা করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আগস্ট মাসের জন্য এই নতুন দর ঘোষণা করা হয়। ঘোষিত নতুন মূল্য আজ রোববার সন্ধ্যা ৬টার পর থেকে সারাদেশে কার্যকর হবে।

বিজ্ঞাপন
banner

এর আগে গত জুলাই মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম কিছুটা কমে ১ হাজার ৫২৮ টাকায় নেমেছিল। তবে এক মাস না যেতেই ফের বাড়ল এলপিজির দাম। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়। এর ১৭ দিন আগে ২ এপ্রিল দাম বেড়েছিল ৩৮৭ টাকা। দুই দফায় ৫৯৯ টাকা বাড়ার পর জুন মাসে ১ হাজার ৮৮৫ টাকা এবং জুলাইয়ে তা আরও কমে ১,৫২৮ টাকায় নির্ধারিত হয়। নতুন ঘোষণায় তা আবার বেড়ে ১৫৯৮ টাকায় পৌঁছাল।

বাজার সংশ্লিষ্টরা জানান, ২০২৫ সালের ডিসেম্বর থেকে এলপিজি বাজারে চরম অস্থিতিশীলতা দেখা দেয়। বিভিন্ন সময়ে সংকটকে পুঁজি করে আন্তর্জাতিক মূল্য ও আমদানিকারকদের সুযোগ-সুবিধা সমন্বয়ের পরও খুচরা বাজারে সরকার নির্ধারিত দর নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল। তবে বিইআরসি প্রতি মাসেই সৌদি সিপি (চুক্তি মূল্য) এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বিবেচনায় নিয়ে নতুন মূল্য ঘোষণা অব্যাহত রেখেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222