সরকারি সফরে তুরস্ক গেছেন সেনাপ্রধান

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের এক সরকারি সফরে আজ রোববার দেশ ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষাবিষয়ক দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন সামরিক ও প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং সে দেশের আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির কর্মপরিধি ও উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষ করবেন। এ ছাড়া দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এই আলোচনার মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার পারস্পরিক আস্থা, যৌথ প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সামরিক বিশ্লেষকরা। সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222