স্টেডিয়াম পরিষ্কার করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন জাপানি সমর্থকরা

by Abid vs36

বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলের রোমাঞ্চকর ড্রয়ের পর স্টেডিয়াম পরিষ্কার করে আবারও বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে জাপানের সমর্থকরা। রোববার যুক্তরাষ্ট্রের টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। মাঠের লড়াইয়ে দুইবার পিছিয়ে পড়েও মিডফিল্ডার দাইচি কামাদার চমৎকার গোলে সমতায় ফিরে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাপান।

তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি নজর কেড়েছে গ্যালারির দৃশ্য। খেলা শেষ হওয়ার পর জাপানি সমর্থকেরা বড় প্লাস্টিক ব্যাগ হাতে নিয়ে গ্যালারিতে ছড়িয়ে থাকা বোতল ও কাগজ কুড়িয়ে পুরো স্টেডিয়াম পরিচ্ছন্ন করে তোলেন। সাধারণত বড় টুর্নামেন্টে ম্যাচ শেষে গ্যালারিতে ময়লার স্তূপ দেখা গেলেও, জাপানিদের এমন দায়িত্বশীল আচরণ ফুটবল বিশ্বে শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ তৈরি করেছে।

বিজ্ঞাপন
banner

অবশ্য জাপানি দর্শকদের জন্য এই আচরণ নতুন কিছু নয়। এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপেও ম্যাচ জেতা কিংবা হারার পর স্টেডিয়াম পরিষ্কার করে আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা পেয়েছিল তারা। জাপানি সংস্কৃতিতে যেকোনো জনসমাগমস্থল ব্যবহারের পর তা পরিচ্ছন্ন করে রেখে আসাকে একটি স্বাভাবিক সামাজিক অভ্যাস হিসেবে গণ্য করা হয়। ম্যাচটিতে উপস্থিত এনএফএল তারকা জেমিস উইনস্টনও জাপানি সমর্থকদের এই পরিচ্ছন্নতা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222