বিশ্ববাজারে যন্ত্রাংশের ক্রমবর্ধমান উৎপাদন খরচ এবং দেশের বাজারে করের চাপ বাড়লেও সাধারণ গ্রাহকদের জন্য বড় ছাড়ের ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে জুলাই মাস থেকে করের নতুন নীতিমালার কারণে দেশের বাজারে স্মার্টফোনের দাম আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে অন্য সব আন্তর্জাতিক ও দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড যখন দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এআই-চালিত গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো হাঁটছে একদম ভিন্ন পথে। দেশের বিপুলসংখ্যক মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতে গত ১ জুলাই থেকে প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় ক্যামন ও পোভা সিরিজের হ্যান্ডসেটগুলোর দাম কমানোর এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।
ব্যবসায়িক সূত্রগুলো জানিয়েছে, গত ৩০ জুন সরকারি কর ছাড়ের মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে চিপসেট, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো অতি প্রয়োজনীয় যন্ত্রাংশের দাম ক্রমাগত বাড়তে থাকায় অধিকাংশ মোবাইল উৎপাদনকারী কোম্পানি এখন দাম বাড়ানোর পরিকল্পনা করছে। ঠিক এই সময়ে ক্রেতাদের আর্থিক চাপ থেকে স্বস্তি দিতে এবং উন্নত প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করতে টেকনোর প্রিমিয়াম সিরিজের ফোনগুলো মিলবে আগের চেয়ে বেশ কম দামে।
এর মধ্যে ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ডিভাইস ‘ক্যামন ৫০’ মডেলে বড় ছাড় দেওয়া হয়েছে। ক্যামন ৫০ (২৫৬ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম) সংস্করণটির পূর্ববর্তী দাম ছিল ৩৮,৯৯৯ টাকা, যা বর্তমান অফারে পাওয়া যাচ্ছে মাত্র ৩৬,৯৯৯ টাকায়। অন্যদিকে, ক্যামন ৫০ (১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম) সংস্করণটির আগের দাম ৩৪,৯৯৯ টাকা থাকলেও বর্তমানে গ্রাহকরা এটি কিনতে পারছেন মাত্র ৩১,৯৯৯ টাকায় (উভয় ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য)। এর ফলে সাধারণ গ্রাহকদের জন্য ফ্ল্যাগশিপ মানের ক্যামেরা ও পারফরম্যান্সের অভিজ্ঞতা আরও সহজলভ্য হলো। তবে টেকনো কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ এই অফারটি কেবল সীমিত সময়ের জন্যই প্রযোজ্য থাকবে।
টিএইচএ/
