হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে সমস্যা নেই: ইরানের রাষ্ট্রদূত

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কোনো সমস্যা নেই বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী।

এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে যে জটিলতা তৈরি হয়েছে, তা থেকে বাংলাদেশ মুক্ত থাকছে।

বিজ্ঞাপন
banner

বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত। এ সময় তিনি বিষয়টি জানান।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ অঞ্চল ও এর বাইরের জনগণের স্বার্থে বিদ্যমান উত্তেজনার দ্রুত অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে, সাম্প্রতিক সময়ে আলোচিত মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা করেন ইরানের রাষ্ট্রদূত। তিনি জানান, মক্কা প্যাক্ট ইরানের বিরুদ্ধে কোনো জোট নয়। এতে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হলে ইরান তা গ্রহণ করবে।

একই সঙ্গে মক্কা প্যাক্টে বাংলাদেশের অন্তর্ভুক্তিতেও তেহরানের কোনো আপত্তি নেই বলে জানান ইরানের রাষ্ট্রদূত।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222