৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিল একনেক

by hsnalmahmud@gmail.com

আজ (বুধবার) প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মোট ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ৭টি, সংশোধিত ৫টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বৃদ্ধির ১টি প্রকল্প রয়েছে।

বিজ্ঞাপন
banner

সভায় পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্প

১. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প: তথ্য আপা: তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন (২য় পর্যায়, ৩য় সংশোধিত)।
২. শিক্ষা মন্ত্রণালয়: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের গবেষণাগার আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন।
৩. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়:

২০০০ হর্স পাওয়ার রিগ ক্রয় প্রকল্প

  • শাহবাজপুর-৫, ৭ ও ভোলা নর্থ-৩, ৪ কূপ খনন এবং শাহবাজপুর নর্থ-ইস্ট-১ অনুসন্ধান কূপ
  • নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন।
  • বাণিজ্য মন্ত্রণালয়: এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসি৪জে) (৩য় সংশোধিত)।
  • দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়: উপকূলীয় এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়)।
  • বস্ত্র ও পাট মন্ত্রণালয়: যমুনা স্পেশালাইজড জুট অ্যান্ড টেক্সটাইল মিল (১ম সংশোধিত)।

স্থানীয় সরকার মন্ত্রণালয়:

  • খুলনা পানি সরবরাহ প্রকল্প (ধাপ-২)
  • নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত)
  • মিয়ানমার থেকে বাস্তুচ্যুত মানুষ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন প্রকল্প।
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম পর্যায়, ১ম সংশোধিত)।
  • গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (১ম সংশোধিত, ৪র্থ মেয়াদ বৃদ্ধি)।

ইতোমধ্যে অনুমোদিত ১১ প্রকল্প সম্পর্কে অবহিতকরণ

  • সভায় সদস্যদের আরও জানানো হয়, এর আগে পরিকল্পনা উপদেষ্টা ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে:
  • ফসল উৎপাদন ব্যয় জরিপ-২০২৫
  • সুনামগঞ্জের দিরাইয়ে মৎস্য অবতরণ কেন্দ্র (২য় সংশোধিত)
  • পার্বত্য চট্টগ্রামে মৎস্যসম্পদ উন্নয়ন (২য় সংশোধিত)
  • সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প
  • ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যন্ত্রপাতি আধুনিকীকরণ
  • বীমা খাত উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)
  • পিরোজপুরে নতুন সার্কিট হাউজ নির্মাণ
  • রামু সেনানিবাসে পানি বিশুদ্ধকরণ প্লান্ট
  • সিলেট সেনানিবাসে অফিসার্স বাসস্থান নির্মাণ
  • উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন (২য় সংশোধিত)
  • চাঁপাইনবাবগঞ্জে ২য় মহানন্দা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণ (২য় সংশোধিত)।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222