জাতীয় নির্বাচনকে ঘিরে স্থগিত অমর একুশে বইমেলা

by hsnalmahmud@gmail.com

অমর একুশে বইমেলা স্থগিত করেছে বাংলা একাডেমি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচন-পরবর্তী সময়ে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী, “অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন-পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর নির্ধারিত তারিখ স্থগিত করা হয়েছে। প্রকাশক ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কারণে ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ১৭ ডিসেম্বর শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222