মোহাম্মদপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী ‘কব্জি কাটা গ্রুপের’ প্রধান আনোয়ারের ভাই দেলোয়ার আটক

by amirulislamluqman20@gmail.com

রাজধানীর মোহাম্মদপুরের দুর্ধর্ষ কিশোর গ্যাং কব্জি কাটা গ্রুপের প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় হাজী জয়নাল আবেদীন কাঁচা বাজারে চাঁদাবাজি করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে তাকে আটক করে থানা পুলিশ।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, কব্জি কাটা গ্রুপের আনোয়ারসহ কয়েকজন সদস্য বিল্লাল হত্যা মামলায় গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে আদাবর মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। এতে কিছুটা থমকে যায় বাহিনীর কার্যক্রম। কিন্তু তার ছোট ভাই দেলোয়ার বয়াতি ও বোন মাসুমার হাতে আবারও সক্রিয় দুর্ধর্ষ কিশোর গ্যাং। মোহাম্মদপুরে আনোয়ারের ভাই-বোন প্রভাব খাটিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করছে।

জানা যায়, আনোয়ার জেলে থাকায় কব্জি কাটা গ্রুপের হয়ে ছিনতাইকারীদের নিয়ন্ত্রণ করছে তার ছোট ভাই দেলোয়ার বয়াতি ও বোন মাসুমা। চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের টাকায় কব্জি কাটা আনোয়ারের জামিনের ব্যবস্থা করার চেষ্টা করছে তারা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222