আফগানিস্তানে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করবে ভারত

by hsnalmahmud@gmail.com

ভারত আফগানিস্তানে ‘আফগান-হিন্দু’ নামে একটি গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে, যা কৃষি গবেষণা ও স্থানীয় সক্ষমতা উন্নয়নে কাজ করবে।- খবর আরিয়ানা নিউজের।

আজ শুক্রবার (৭ নভেম্বর) আরিয়ানা জানায়, ‘কাবুলে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স করণ যাদবের সঙ্গে আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রী আতাউল্লাহ ওমরির এক বৈঠকে। এ তথ্য আফগান কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।’

বিজ্ঞাপন
banner

বৈঠকে মন্ত্রী আতাউল্লাহ ওমরি বলেন, ‘আফগানিস্তান চার দশকেরও বেশি সময় ধরে সংঘাতের শিকার এবং জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবেও ভুগছে। খরা ও ফসলের কীটপতঙ্গ আক্রমণে কৃষি উৎপাদনের পরিমাণ ও গুণগত মান উভয়ই উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জলবায়ু সহনশীল ফসলের জাত উন্নয়নে এখন বৈজ্ঞানিক গবেষণার কোনো বিকল্প নেই।’

জবাবে ভারতীয় কূটনীতিক করণ যাদব জানান, তার দেশ “আফগান–হিন্দু” গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেবে এবং কৃষিখাতে নতুন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবে। তিনি আরও বলেন, আফগান কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের দক্ষতা বাড়াতে সরাসরি ও অনলাইন প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করা হবে।

আফগান কৃষিমন্ত্রী ভারতের প্রতি ল্যাবরেটরি সরঞ্জাম সরবরাহ, ছোট বাঁধ (চেক ড্যাম) নির্মাণ, প্রাণিসম্পদের মাননিয়ন্ত্রণ ও প্রাণীস্বাস্থ্য পরীক্ষাগার উন্নয়নে সহায়তা চেয়েছেন। পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদপণ্য ভারতে রপ্তানিকারকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান।

করণ যাদব আশ্বাস দেন, আলোচনায় উত্থাপিত সব বিষয়ই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অগ্রসর করা হবে এবং অদূর ভবিষ্যতেই তা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।

অনুবাদ: হাসান আল মাহমুদ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222