গাজা উপত্যকার আল-আকসা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীরা ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তাদের শিক্ষককে সম্মান জানিয়েছেন।
স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, খান ইউনুসে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রায় ১৫০ জন ছাত্রী স্নাতক সম্পন্নের পর তাদের শিক্ষককে সামনে দাঁড় করিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
ভিডিওতে আরও দেখা যায়, শিক্ষার্থীরা গান গেয়ে ও করতালি দিয়ে শিক্ষককে শ্রদ্ধা জানাচ্ছেন। তাদের এই উদ্যাপনের মুহূর্তগুলো ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
জানা গেছে, ওই শিক্ষক ইসরায়েলি বোমাবর্ষণ ও চলমান গণহত্যার মধ্যেও শিক্ষার্থীদের সাহস যুগিয়েছেন এবং শিক্ষা অব্যাহত রাখতে অনুপ্রাণিত করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ৮৭৫ জন ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭০ হাজার ৬৭৯ জন আহত হয়েছেন।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
