১৫ই নভেম্বর ঢাকায় খতমে নবুয়ত মহাসম্মেলনসহ কয়েকটি সমাবেশ সফল করতে ঢাকায় এসেছেন পাকিস্তান জমিয়তের প্রধান মাওলানা ফজলুর রহমান। মঙ্গলবার ১১ই নভেম্বর রাত ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন তিনি।
মাওলানা ফজলুর রহমান বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছালে এক পর্যায়ে ৩৬নিউজসহ কয়েকটি নিউজ চ্যানেলকে সংবাদ সংগ্রহে বাধা দেন মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ।
এসময় পাকিস্তান জমিয়ত প্রধানকে শুভেচ্ছা জানাতে যাওয়া কয়েকজন আলেমকেও লাঞ্ছিত করেছেন আবু আম্মার আব্দুল্লাহ।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে লাঞ্ছিত হওয়া আলেমরা।
এনএ/
