অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার নিষিদ্ধ

by Fatih Work

অবাধ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে শিশু-কিশোরদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে অপরাধও সংঘটিত হচ্ছে। তাই অস্ট্রেলিয়া সরকার কড়া আইন জারি করতে যাচ্ছে। একই সঙ্গে মেটাকে ১৬ বছরের নিচে যত অ্যাকাউন্ট আছে তা নিষিদ্ধ করতে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছে দেশটির সরকার।

এরই মধ্যে মেটা অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে থাকা অ্যাকাউন্টগুলো বন্ধ করার কার্যক্রম শুরু করেছে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে মেটা বলেছে, তারা নির্ধারিত সময়ের মাঝেই কাজ শেষ করবে।

অস্ট্রেলিয়া বলছে, ১০ ডিসেম্বরের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম থেকে ১৬ বছর বা তার চেয়ে কম বয়সী ব্যবহারকারীদের সরিয়ে ফেলতে হবে মেটাকে। অন্যথায় বড় অঙ্কের জরিমানা গুণতে হবে টেক প্রতিষ্ঠানটিকে।

অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চলছে দেশটিতে। প্রস্তাবিত আইনের সমালোচনা করেছে অস্ট্রেলিয়ায় শিশু অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো।

তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, এই আইনের উদ্দেশ্য অস্ট্রেলিয়ার শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতি কমানো।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222