নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের রাজধানীর গুলশানে ৩৯ দশমিক ৭৫ কাঠার প্লটসহ ৪৮৭ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত।
জব্দকৃত সম্পদের মধ্য রয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৩১০ শতক, ঢাকার আশুলিয়া উপজেলার ১৭৭ শতক জমি। এসব সম্পদের আনুমানিক মূল্য ৪৪ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার টাকা।
দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ এসব সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ গ্রহণ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে ভোগদখলে রেখেছেন। এজন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ৬ মার্চ ২০২৫ ও ১৮ নভেম্বর দুই দফায় তার কিছু সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়।
এআইএল/
