জুরাইনে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল যুবকের

by amirulislamluqman20@gmail.com

রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের গুলিতে আহত মো. শাহীন বেপারী (২৬) নামের সেই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনগত রাত ১টা ২২ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন
banner

নিহত শাহীন দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় ভাড়া থাকতেন এবং একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।

পারিবারিক সূত্র জানায়, গত ২২ নভেম্বর পূর্বপরিকল্পিতভাবে শাহীনকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মাদক কারবারিরা। তাকে উদ্ধার করে সেদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় এবং পরে ওসেকে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শাহীনের মৃত্যু হয়।

নিহতের বড় ভাই সাদ্দাম কদমতলী থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে মামলা করেছেন।

জানা যায়, ঘটনার দিন মাদক মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শাহীনকে ডেকে নিয়ে মাথায় গুলি করে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা চান মিয়া প্রকাশ চানু (৩৯) এবং মো. জহিরকে (৩৭) আটক করে গণধোলাই দেয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে তাদের দুজনকে আটক করে।

অন্য আসামিরা হলেন, বাবু (৪১), ইব্রাহিম (৪০), রুবেল ওরফে প্লে রুবেল (৩৮), মাসুদ (৩৫), বাবু ওরফে নাক কাটা বাবু (২৭), শান্ত (৪০), হিরা (৪০), স্বপন (৩৫), শাওন ওরফে চাপাতি শাওন (৩৫), আলামিন (২৫), মনির ওরফে গুটি মনির (৩৮), হাসান (৩৭) এবং শাহিন (৩২)।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222