কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ যুব মজলিসের

by hsnalmahmud@gmail.com

মহাখালীর পার্শ্ববর্তী কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় শিশু ও প্রাপ্তবয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তর।

গতকাল বুধবার (২৭ নভেম্বর) গভীর রাত ২টায় সংগঠনটির উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

বিজ্ঞাপন
banner

বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ সামিউল্লাহ শ্যামল, প্রচার সম্পাদক মাওলানা শাহীমুল ইসলাম, আদাবর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুর রহমান রমজানসহ মহাখালী ও স্থানীয় এলাকার বিভিন্ন দায়িত্বশীল ও শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু ঘরবাড়ি পুড়ে যায়। এতে অসংখ্য পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। বিশেষ করে ছোট ছোট শিশুরা শীতের তীব্রতায় চরম দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত এসব মানুষের দুঃসময়ে মানবিক সহায়তা হিসেবে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে যুব মজলিস ঢাকা মহানগর উত্তর।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222