অন্যায় অজুহাতে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল: এরদোয়ান

by Fatih Work

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান অভিযোগ করেছেন যে, ইসরায়েল নানা অজুহাত দেখিয়ে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।

ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে বক্তব্য দিয়ে তিনি বলেন, ইসরায়েলের উসকানিমূলক পদক্ষেপের পরও হামাস যুদ্ধবিরতির শর্ত বজায় রেখেছে। এরদোয়ানের দাবি, আঙ্কারা গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, তুরস্ক দুই-রাষ্ট্র সমাধানের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রাখবে, যতক্ষণ না একটি স্বাধীন ও স্বশাসিত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা পায়।

এরদোয়ান গাজার মানবিক পরিস্থিতি তুলে ধরে বলেন, সেখানে ১৬ হাজার ৫০০ এর বেশি শিক্ষার্থী, ৮৩০ শিক্ষক ও শিক্ষা-সম্পর্কিত কর্মী, ১৯৩ বিজ্ঞানী ও শিক্ষাবিদ এবং ২৭০ এর বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া ৭ লাখ ৮৫ হাজারের বেশি শিক্ষার্থী শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222