বিজয় দিবস উপলক্ষে ঢাবির বিজয় র‍্যালি আজ সকাল ৯টায়

by Fatih Work

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে বিজয় র‍্যালি হবে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় এই র‌্যালি শুরু হবে। রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, র‌্যালিতে অংশগ্রহণের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৮টা ৪৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নেতৃত্বে সকাল ৯টায় অপরাজেয় বাংলা থেকে র‌্যালিটি যাত্রা শুরু করবে। টিএসসি ঘুরে র‌্যালিটি স্মৃতি চিরন্তনে গিয়ে শেষ হবে।

স্মৃতি চিরন্তনে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য র‌্যালিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222