যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেট ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ ঘোষণা

by amirulislamluqman20@gmail.com

যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেট ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ ঘোষণা করেছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)–এর যমুনা ফিউচার পার্ক শাখার ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) চালুর আগে সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানানো হলেও কোনো সাড়া না পাওয়ায় মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে তারা এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টায় যমুনা ফিউচার পার্কের সামনে দোকান বন্ধ রেখে মানববন্ধনের আয়োজন করা হবে। মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা পরিস্থিতি বিবেচনা করে বুধবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

বিজ্ঞাপন
banner

এর আগেই গত রোববার মোবাইল ব্যবসায়ীরা এনইআইআর চালুর আগে আলোচনায় বসার দাবি জানান। ওই দিন সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে আয়োজিত মানববন্ধনে এমবিসিবির সদস্যরা ছাড়াও বিভিন্ন শপিং মলের ব্যবসায়ী ও কর্মচারীরা অংশ নেন। তারা দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

টিএইচএ/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222