স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো ডা. ধনদেব বর্মন বহিষ্কার

by amirulislamluqman20@gmail.com

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন। এ ঘটনায় শাস্তিস্বরূপ তাৎক্ষণিক ওই চিকিৎসককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে মমেক হাসপাতাল পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে সচেতন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
banner

জানা যায়, একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে এদিন সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

সেমিনারে অংশগ্রহণের পূর্বে ডা. মো. আবু জাফর হাসপাতাল পরিদর্শনে যান। তিনি রোগীদের সেবার মান, জরুরি বিভাগ পরিচালনায় অব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এতে অসন্তুষ্ট হয়ে ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন দায়িত্ব পালনের চাপ উল্লেখ করে চরম  ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এতে মহাপরিচালক ক্ষুব্ধ হলে তর্কে জড়িয়ে পড়েন ওই চিকিৎসক।

এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খানসহ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, পরিদর্শনে সেবার মান নিয়ে মহাপরিচালকের সঙ্গে ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। যা মোটেও ঠিক হয়নি। এ ঘটনায় তাকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা পরে জানানো হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222