জাতীয় নাগরিক পার্টি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে বেসরকারি সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (৬ ডিসেম্বর) বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পাবলিক-প্রাইভেট উভয় সেক্টরে দলীয় দাস, পরিবারতন্ত্র, তৈলমর্দন; এসব ছিল চাকরি পাওয়ার মূল ক্রাইটেরিয়া।
পাটওয়ারী আরো বলেন, ইলেকশন কমিশনের মতো জংলি কায়দায় ব্যবহার করছে বেসরকারি পেশাজীবীদের। এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব।
সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে তিনি বলেন, সাংবাদিকরা যা বেতন পান তাতে তাদের চলা ফেরার পকেটের টাকাও উঠে না।
এআইএল/
