সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ট্রলিং জালসহ ১৬ জেলে আটক

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও বিপুল পরিমাণ ট্রলিং জালসহ ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বিজ্ঞাপন
banner

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মধ্যরাত আনুমানিক ১টার দিকে কোস্টগার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের ১২টি অবৈধ ট্রলিং জাল উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৬ জেলেকে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, জব্দ ট্রলিং জাল ও আর্টিসানাল ট্রলিং বোটসহ আটক জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোস্টগার্ডের কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, “দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ আহরণ রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222