জাতীয় কবির সমাধির পাশে সমাহিত হবেন হাদি

by naymurbd1999@gmail.com

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ওসমান হাদির দাফনের জন্য সেখানে কবর খননের কাজ শুরু করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) জানাযা শেষে হাদিকে সেখানে দাফন করা হবে।

বিজ্ঞাপন
banner

ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, কেবিনেট ডিভিশন এবং ডাকসু থেকে দুইটা আবেদন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাফনের স্থান সরেজমিনে দেখে এসেছেন। কোন জায়গা খালি আছে এই বিষয়ে তখন তাদের একটা নোট দেওয়া হয়েছিল এবং শুক্রবার রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত একটি জরুরি সিন্ডিকেট মিটিংয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222