সুইডেনে আবার ইসলামবিদ্বেষ, মসজিদে হামলা পবিত্র কোরআনে গুলি

by Fatih Work

সুইডেনের স্টকহোমে অবস্থিত একটি মসজিদে বর্ণবাদী হামলার ঘটনা ঘটেছে। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) সেখানে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের একটি অবমানিত গুলিবিদ্ধ কপি পাওয়া যায়।

এক বিবৃতিতে মসজিদের প্রশাসন জানায়, সিঁড়ির রেলিংয়ের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় পবিত্র কোরআনের একটি কপি পাওয়া গেছে, যাতে ছয়টি গুলির চিহ্ন ছিল।

বিজ্ঞাপন
banner

আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টকহোম মসজিদের চেয়ারম্যান মাহমুদ আল-হালেফি বলেন, সুইডেনে দিন দিন ইসলামবিদ্বেষী ও বর্ণবাদী হামলার সংখ্যা বাড়ছে। তিনি জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ ঘটনায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

হামলার নিন্দা জানিয়ে আল-হালেফি বলেন, ‘মসজিদের সিঁড়ির পাশের রেলিংয়ের সঙ্গে একটি কোরআনের কপি শিকল দিয়ে বাঁধা ছিল, যাতে ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে। কোরআনের ওপর আরবি ও সুইডিশ ভাষায় কিছু বার্তাও লেখা ছিল, যেখানে বলা হয়েছে— ‘ভিজিটের জন্য ধন্যবাদ, তবে এবার ঘরে ফেরার সময়।’ আমরা এই বার্তাকে মুসলমানদের বিরুদ্ধে সরাসরি বর্ণবাদী হুমকি হিসেবে দেখছি।’

তিনি আরও বলেন, এ ধরনের কাজ অত্যন্ত আপত্তিকর এবং এটি মুসলিমবিরোধী বিদ্বেষের একটি ধারাবাহিক অংশ। একই সঙ্গে তিনি কর্তৃপক্ষের প্রতি ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ধর্মীয় সম্প্রদায়গুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সূত্র: আনাদোলু এজেন্সি।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222