বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে আসন গ্রহণ করলেন তারেক রহমান

by Fatih Work

বিমানবন্দরে নামার পর রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনাস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন। তার জন্য বরাদ্দ রাখা বিশেষ চেয়ার সরিয়ে রেখে সাধারণ একটি চেয়ার টেনে বসেন। এরপর সামনে থাকা লাখো জনতার উদ্দেশে হাত নাড়েন।

বিজ্ঞাপন
banner

এর আগে লাখ লাখ জনতার মাঝ দিয়ে এগিয়ে যান সংবর্ধনা মঞ্চের দিকে। বিমানবন্দর থেকে তিনি রওনা দেন রাজধানীর ৩০০ ফিট এলাকার সংবর্ধনাস্থলে। রাস্তায় উপস্থিত বিপুল জনতার মধ্য দিয়ে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে এগিয়ে যায় তারেক রহমানের বাস। এরপরে মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222