নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের সভাপতির বাড়িতে বিএনপি সভাপতির কম্বল বিতরণ

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার চর মধুয়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চর মধুয়া যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চর মধুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চর মধুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দূস সালাম সিকদারের বাড়িতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে। কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সিকদার ও ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী বিএনপি নেতা হাবিবুর রহমান, প্রবীণ আওয়ামী লীগ নেতা আওয়াল সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

আওয়ামী লীগ সভাপতির বাড়িতে বিএনপি নেতাদের অংশগ্রহণে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় বিএনপির একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222