ইনস্টাগ্রামে ৩০ লাখ ফলোয়ার পূর্ণ হলো মুফতি শামাইল নদভির

by Fatih Work

ভারতের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় বক্তা মুফতি শামাইল নদভি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ৩০ লাখ ফলোয়ার অর্জন করেছেন। এই মাইলফলক অর্জনের মাধ্যমে তার অনলাইন উপস্থিতি ও বুদ্ধিবৃত্তিক আলোচনাগুলো নতুন করে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।

গত মাসে ভারতীয় কবি ও গীতিকার জাভেদ আখতারের সঙ্গে ‘ঈশ্বরের অস্তিত্ব আছে কিনা?’-এই বিষয়ে একটি আলোচিত বিতর্কে অংশ নেন মুফতি শামাইল নদভি। প্রায় দুই ঘণ্টাব্যাপী ওই বিতর্কে জাভেদ আখতার ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেন, অন্যদিকে মুফতি শামাইল যুক্তিনির্ভর বক্তব্যের মাধ্যমে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে মত তুলে ধরেন। কঠোর হলেও বিতর্কটি ছিল শালীন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত।

বিজ্ঞাপন
banner

বিতর্কের পর থেকেই মুফতি শামাইল নাদভির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তার যুক্তিপূর্ণ বক্তব্য, মার্জিত ভাষা ও সংলাপনির্ভর উপস্থাপন ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ায়। তিনি জাভেদ আখতারকে চরমভাবে পরাজিত করেন।

সমালোচক ও সমর্থক—উভয় পক্ষই মনে করেন, মুফতি শামাইল নদভির বক্তব্যে যুক্তিবোধ, সৌজন্য ও সুস্থ বিতর্কের চর্চা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এ কারণেই তিনি তরুণ প্রজন্মসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছেন।

ইনস্টাগ্রামে ৩০ লাখ ফলোয়ার পূর্ণ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন অসংখ্য অনুসারী ও শুভানুধ্যায়ীরা।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222