হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল অকার্যকর

by Fatih Work

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিসেবল) করা হয়েছে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

হাসনাত আবদুল্লাহ বলেন, আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীতে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইম দিয়ে আমার আইডিটিকে ডিজেবল করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এখন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তিনি নিয়মিত সক্রিয় থাকবেন। এর আগে এ পেজটি মূলত অ্যাডমিনরা পরিচালনা করতেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222