একমাস ধরে নিখোঁজ সিলেটের মাদরাসাছাত্র মোমিন

by Fatih Work

সিলেটের দক্ষিণ সুরমায় খেলতে গিয়ে নিখোঁজ হওয়া মাদরাসা শিক্ষার্থী মো. মুর্শেদ আহমেদ মোমিনের (১৬) এক মাসেও কোনো সন্ধান মেলেনি।

১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। প্রিয় সন্তানকে হারিয়ে বর্তমানে পাগলপ্রায় মোমিনের পরিবার।

বিজ্ঞাপন
banner

পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সাতভিলা গ্রামের মোঃ তুরন মিয়ার ছেলে ও হযরত শাহ সুলতান (রহ) মাদরাসার ছাত্র মুর্শেদ আহমেদ মোমিন গত ১১ ডিসেম্বর বিকেল আনুমানিক ৪টার সময় বাড়ির পাশের মাঠে খেলার কথা বলে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও সে বাড়িতে না ফেরায় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নেন। কিন্তু আজ পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।

এ ঘটনায় মোমিনের বড় ভাই মিনহাজ আবেদিন গত ২৮ ডিসেম্বর মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ১৩৭৪। পুলিশ বিষয়টি তদন্ত করছে, তবে এখনো কোনো কূলকিনারা পাওয়া যায়নি।

তার বড় ভাই মিনহাজ আবেদিন সময় সংবাদকে বলেন, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ছবিতে থাকা আমার ছোট ভাইয়ের সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি। মিনহাজ আবেদিন ০১৭৮৪৪৩০২৪৭।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222