নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদকসহ ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনীর

by Fatih Work

নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর ও জাঙ্গাইলা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার এবং সাতজনকে আটক করা হয়েছে। আটকৃতদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে লে. কর্নেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন
banner

আটককৃতরা হলেন- শিবপুর উপজেলার কারারচর এলাকার মো. মিজান মিয়ার ছেলে গডফাদার জামাল উদ্দিন খোকা (৭০), জামাল উদ্দিন খোকার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী শম্পা (২৪), জাঙ্গাইলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৭), আওয়ালের স্ত্রী শামসু নাহার (৫০), মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২), ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ১টি আগ্নেয়াস্ত্র (সাথে ২টি কার্তুজ), পিস্তলের ৩টি ম্যাগাজিন, ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা, মোবাইল ফোন ১৭টি (১৩টি স্মার্টফোন, ৪টি বাটন), ২টি সামুরাই, ৬টি ফেনসিডিল, ৯টি বিদেশি মদের বোতল, ২টি নকল পিস্তল, ২টি রামদা ও ১টি ল্যাপটপ। শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222