বাগেরহাটে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াত ও জাপার নেতাকর্মী

by Abid

বাগেরহাটের রামপালে রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে রামপালের ফয়লা বাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াত ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে তারা নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে মুখর করে তোলেন দলীয় কার্যালয় এবং বিএনপি প্রার্থীর পক্ষ থেকেও নবাগতদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

দলবদল করা নেতাকর্মীদের মধ্যে রামপালের উজলকুড় ইউনিয়ন যুব জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল কাদের নিজের প্রতিক্রিয়ায় জানান, দীর্ঘ কয়েক দশক জামায়াত ও শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকলেও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি দলটির নীতিগত বিচ্যুতি লক্ষ্য করেছেন। পাশাপাশি বিএনপির স্থানীয় প্রার্থী ডক্টর ফরিদুল ইসলামের পরিচ্ছন্ন ও কর্মীবান্ধব ইমেজ তাকে এবং তার সহকর্মীদের বিএনপিতে আসতে উদ্বুদ্ধ করেছে। একইভাবে জাতীয় পার্টির উজলকুড় ইউনিয়ন সহ-সভাপতি মোল্লা মহসিন তারুণ্যের আইকন তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে ডক্টর ফরিদুল ইসলামের রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করেন।

বাগেরহাট-৩ আসনের বিএনপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আগন্তুকদের স্বাগত জানিয়ে বলেন, অন্য রাজনৈতিক দলের অভিজ্ঞতা সম্পন্ন নেতাদের বিএনপিতে আসা দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। বিএনপির এই ঐক্যবদ্ধ শক্তি আগামীতে তারেক রহমানের নির্দেশিত মিশন ও ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222