গনভোটে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে ইমাম সম্মেলন

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরে আসন্ন গণভোটে জনসচেতনতা বৃদ্ধি ও ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

সোমবার (২৬ জানুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন জামালপুরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইউসুফ আলী।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। গণতন্ত্রকে সুদৃঢ় করতে এবং ঐক্য, সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। একই সঙ্গে আগামীর সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সম্মেলনের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222