নোয়াখালীর চাটখিলে যুবদল কর্মী অস্ত্রসহ আটক

by Fatih Work

নোয়াখালীর চাটখিলে ২ রাউন্ড তাজা গুলিসহ যুবদল কর্মী নাঈম ইসলাম নাঈম (৩২) কে সোমবার (২৬ জানুয়ারি) রাতে সেনাবাহিনী তার বাড়ি থেকে আটক করেছে।

রাতেই নাঈম ইসলামকে সেনাবাহিনী চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটককৃত নাঈম চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

বিজ্ঞাপন
banner

নাইমের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত নাঈম ইসলামকে আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222