নতুন বাংলাদেশের পথে: নাহিদ ইসলামের দৃঢ় প্রতিজ্ঞা ও ঐক্যবদ্ধ নেতৃত্ব

by Fatih Work

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে। বলা হচ্ছে তাহাজ্জুদ নামাজের পর ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। এতে বোঝা যায়, তাহজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করছে। ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে। তবে ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবে।’

সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে নাহিদ ইসলাম এনসিপির প্রার্থী মাহবুব আলমের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি মাহবুব আলমকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই হিসেবে উল্লেখ করেন এবং বলেন, “তিনি রামগঞ্জ উপজেলা বিএনপির ইছাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের ছেলে।”

বিজ্ঞাপন
banner

নাহিদ ইসলাম বলেন, “১২ ফেব্রুয়ারি যাতে ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারায় থাকবেন। যারা ভোটদানে বাধা সৃষ্টি করবে কিংবা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।”

এনসিপির আহ্বায়ক বলেন, “কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ। বাংলাদেশের সংকট এখন ফ্যামিলি কার্ড নয়। দেশের প্রকৃত সংকট হলো অর্থনীতিকে চাঙা করা, ঋণখেলাপি ও লুটেরাদের বিচারের আওতায় আনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা। আমরা এসব বিষয় সামনে রেখে পরিকল্পনা ও ইশতেহার নিয়ে কথা বলছি।”

এনসিপির আহ্বায়ক জানালেন, “আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নারীদের নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা করছি।”
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনের সময়ে ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন করুন এবং ভোটের দিনে সবাইকে কেন্দ্রে আনুন। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নয়; বরং এটি রাষ্ট্রকাঠামো সংস্কার, গণতন্ত্র এবং ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন।”

এনসিপির আহ্বায়ক আরও বলেন, “আমরা ১০ দল থেকে ১১ দলে উপনীত হয়েছি। এভাবে চলতে থাকলে সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশে চলে আসবে। আমরা দরজা খোলা রেখেছি। দেশের এই সংকটময় মুহূর্তে দেশপ্রেমিক এবং ইসলামপ্রেমিক শক্তি আজ ঐক্যবদ্ধ। এই ঐক্য দেশের প্রয়োজনে, দেশ রক্ষায় এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য।”

সমাবেশে রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম ও লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222