তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক : পীর সাহেব চরমোনাই

by hsnalmahmud@gmail.com

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেন, আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি-আদর্শ হলো ইসলাম। জাহেলিয়াতের চরম বিশৃঙ্খলা দুর করে ইসলাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলো। ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ইসলাম সফলতার সাথে বিশ্বকে পরিচালনা করেছে। যে উদ্দেশ্যকে সামনে নিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধ করেছে; একমাত্র ইসলাম-ই সেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় নিশ্চিত করতে পারে। তাই তারুণ্যকে বলবো, তোমাদের জীবনের প্রথম ভোট পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শের পক্ষে হোক। তোমাদের প্রথম ভোট আল্লাহর মনোনীত আদর্শের পক্ষে হোক।

আজ ৩০ জানুয়ারি, শুক্রবার বিকালে গাজীপুর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের সমর্থনে কালীগঞ্জের জামালপু হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

নির্বাচনী জনসভায় গাজীপুর-৫ এর প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেন, উন্নয়নের কথা বলে দেশে দুর্নীতির সুযোগ তৈরি করা হয়েছে, উন্নয়নের কথা বলে দুঃশাসন কায়েম করা হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন আনবো ইনশাআল্লাহ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222