মোঃ নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ফলাফল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত সকল ভোটারদের কেন্দ্র ত্যাগ না করার আহ্বান জানান ঢাকা-৪ (শ্যামপুর কদমতলী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তানভীর আহমেদ রবিন।
তিনি বলেন নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠী যে সহিংসতা শুরু করেছে তাতে নির্বাচনের দিন তারা নির্বাচনকে বানচাল করার বা প্রশ্নবিদ্ধ করার পাইতারা করবে। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে চোখের পলকে মহাসাগর পরিমাণ চুরি হতে পারে।
শনিবার (৭ই ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শ্যামপুর থানাধীন ৫৮ নম্বর ওয়ার্ড নিজ বাসভবনে অনুষ্ঠিত এক নির্বাচনী প্রস্তুতি সভায় তিনি এ নির্দেশনা দেন।
রবিন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের দিন আমাদের শৃঙ্খলা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সবাইকে সাথে নিয়ে সকাল সকাল ভোটের মাঠে উপস্থিত হতে হবে এবং যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন তাদের দায়িত্বকে কোনভাবেই দায়িত্বে অবহেলা করা চলবে না।
তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়। এটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। প্রতিটি নেতাকর্মীকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে এবং কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে মাঠে থাকার নির্দেশ দেন।একই সঙ্গে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপস্থিত পোলিং এজেন্টদের উদ্দেশ্য করে তিনি বলেন, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টদের আইনি দিক সম্পর্কে সচেতন থাকতে হবে এবং যেকোনো অনিয়ম দ্রুত দলীয় দায়িত্বশীলদের অবহিত করতে হবে।
এছাড়াও নির্বাচনের দিন সকালে উপস্থিত হয়ে খালি ও স্বচ্ছ ব্যালট বাক্স বুঝে নেওয়া, কোন প্রকার সাদা কাগজে স্বাক্ষর না দেওয়া, দলীয় নেতাকর্মী ব্যাতিত অন্য কারো দেওয়া খাবার বা পানীয় না পান করা, ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে ভোট গণনা শুরু করা, গণনায় ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক নেতাকর্মীদের জানানো। লক্ষ্য রাখবেন ভোট প্রয়োগের পর একজন ব্যক্তি লাইনকে দীর্ঘ করার জন্য পুনরায় লাইনে না দাঁড়াতে পারে।যদি এমন কাউকে পাওয়া যায় সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।
নরী পোলিং এজেন্টদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সতর্ক থাকবেন সরাসরি মুখ বেঁধে এসে কেউ যেন ভোট প্রয়োগ না করতে পারে অন্তত পর্দা অনুসরণ করে মুখের গঠন ভোটার আইডি সাথে একজন নারী বোলিং মিলাতে পারবেন যদি কেউ এ কাজে বাঁধা প্রদান করে সাথে সাথে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন।
সভায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে প্রার্থীর কাছ থেকে এমন দিকনির্দেশনা তাদের আরও আত্মবিশ্বাসী করেছে। তারা বলেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তারা প্রস্তুত রয়েছেন।
এ সময় সবাই উপস্থিত সাবেক তিনবারের সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আপনারা বিগত ১৮ বছর অনেক কষ্ট সহ্য করেছেন। সেই কষ্টের ফলাফল আজ ঘরে তোলার সময় হয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় নিশ্চিত করে জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়ে সেই ফলাফল অর্জন করতে হবে।
সভা শেষে তানভীর আহমেদ রবিন নেতাকর্মীদের উদ্দেশে বলেন জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় সম্বল। ঐক্যবদ্ধভাবে মাঠে থাকলে এবং সকলের ভোটাধিকার নিশ্চিত করতে পারলে ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত হবে।
এমএআর/
