নির্বাচনী পরিবেশে ভয় ছড়াতে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ

by Fatih Work

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে বাড়ির লোকজন দ্রুত টের পেয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

জানা যায়, বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের ভাগজোত এলাকার বাড়ির পেছন দিয়ে কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনের ধোঁয়া দেখে বাড়ির সদস্যরা চিৎকার করেন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তরা এরপর পালিয়ে যায়।

জামায়াত নেতা জাহিদ হাসান জানান, বিকেলে হঠাৎ দুজন ব্যক্তি বাড়ির পেছনের দিক দিয়ে এসে রান্নাঘরের জ্বালানি কাঠে আগুন দেন। বেড়ার ফাঁক দিয়ে তাদের পা দেখা গেলেও মুখ দেখা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হতে পারে। বাড়ির সামনের দিকে সিসিটিভি ক্যামেরা থাকলেও পেছনের দিকে কোনো ক্যামেরা নেই।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “আগুন লাগানোর বিষয়টি ফোনে জানানো হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222