সিলেটে একটি বাসা থেকে সংঘর্ষে ব্যবহারের উপযোগী বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নগরীর সুবহানীঘাটের মৌবন আবাসিক এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মৌবন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বাসায় পরিত্যক্ত অবস্থায় লাঠিসোঁটাসহ বিভিন্ন ধরনের উপকরণ পাওয়া যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।”
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীরের নির্বাচনী প্রধান সমন্বয়ক রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন বাসা-বাড়িতে বাঁশ মজুত রেখেছে। পাশাপাশি তারা নগরীর বিভিন্ন স্যানেটারি দোকান থেকে লোহার পাইপ সংগ্রহ করেছে। শিবির অধ্যূষিত বিভিন্ন ছাত্রাবাসে তাদের নেতাকর্মী ও বহিরাগতদের এনে দাঙ্গা লাগানোর প্রস্তুতি নিচ্ছে। এসব বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানোর পরও তিনি ব্যবস্থা নিচ্ছেন না।”
এমএআর/
