ভোট দিতে সময় লাগছে গড়ে পৌনে তিন মিনিট

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে একজন ভোটারের পুরো ভোটপ্রক্রিয়া শেষ করতে গড়ে প্রায় পৌনে তিন মিনিট সময় লাগছে। সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে ব্যালট পেপারে স্বাক্ষর দেওয়া থেকে শুরু করে গোপন কক্ষে ভোট প্রদান এবং শেষে ব্যালট বক্সে তা জমা দেওয়া এই পুরো প্রক্রিয়ার সময় বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি পুরুষ কেন্দ্রের ভোটারদের সময় গণনা করে এ চিত্র উঠে আসে। দেখা গেছে, শুধু গোপন কক্ষে প্রবেশ থেকে ব্যালট বক্সে ভোটপত্র জমা দেওয়া পর্যন্ত সময় লাগছে গড়ে দেড় মিনিটের কিছু বেশি।

বিজ্ঞাপন
banner

তবে একই কেন্দ্রে কিছু ভোটারের মধ্যে গণভোট সংক্রান্ত বিভ্রান্তি লক্ষ্য করা গেছে। গণভোটের ব্যালট কোন বিষয়ে, কীভাবে ভোট দিতে হবে বা কোথায় সিল দিতে হবে—এমন প্রশ্ন করতে দেখা গেছে কয়েকজনকে। সংশ্লিষ্টদের মতে, এই বিভ্রান্তির কারণে কিছু ক্ষেত্রে ভোট দিতে সময় বেশি লাগছে।

অন্যদিকে, ঢাকা-১৪ আসনের বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট ৩৪৪টি ভোট পড়েছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭৯৯ জন, যা শতকরা হিসাবে ১২ দশমিক ২৯ শতাংশ ভোটার উপস্থিতির সমান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222