ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে দায়িত্ব পালনরত এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সরাইল সদর উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়াম কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

মারা যাওয়া মো. মুজাহিদুল ইসলাম (৫০) সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন। নির্বাচনে তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক জানান, ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরই মুজাহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222