ধর্মপাশায় বিএনপি নেতার আটক, তদন্ত চলছে

by Fatih Work

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মেউহারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশ এলাকা থেকে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে ধর্মপাশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনী একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তবে তিনি থানার বাইরে থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

বিজ্ঞাপন
banner

তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, “মেহেদী হাসান উজ্জ্বলকে আটকের খবর পেয়ে আমি ধর্মপাশায় যাচ্ছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় জানান, “টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত একটি ঘটনার অভিযোগে একজনকে আটক করা হয়েছে, এমন খবর শুনেছি। তবে ঘটনার সত্যতা যাচাই না হওয়ায় এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222