বিজয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন শিশির মনির

by amirulislamluqman20@gmail.com

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) রাজনৈতিক সৌজন্যের নজির স্থাপন করেছেন পরাজিত প্রার্থী শিশির মনির।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাসায় ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপির বিজয়ী নাছির চৌধুরীকে মিষ্টি মুখ করে অভিনন্দন জানিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন
banner

নির্বাচনে বেসরকারি ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।

নির্বাচনের ফল ঘোষণার পরপরই সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডি থেকে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান শিশির মনির। তবে সৌজন্যতা সেখানেই শেষ হয়নি। সকালে তিনি ফুলের তোড়া নিয়ে নাছির উদ্দিন চৌধুরীর বাসায় উপস্থিত হন এবং সরাসরি শুভেচ্ছা জানান।

শিশির মনির আশা প্রকাশ করেন, দিরাই-শাল্লার সার্বিক উন্নয়নে তারা একসঙ্গে কাজ করবেন। এলাকার স্বার্থে যেকোনো প্রয়োজনে ডাকলে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222