মুন্সিগঞ্জে তিন আসনেই বিএনপির ঝড়—বিপুল ব্যবধানে জয়

by Fatih Work

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী—

বিজ্ঞাপন
banner

মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মো. আব্দুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট।

মুন্সিগঞ্জ-২ (টঙ্গিবাড়ী–লৌহজং) আসনে ১ লাখ ২৪ হাজার ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-এর মাজেদুল ইসলাম (শাপলা কলি) পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট।

মুন্সিগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তার নিজ দলের বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিনের (ফুটবল) সঙ্গে। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট।

অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিস-সমর্থিত প্রার্থী নূর হোসাইন নূরানী (রিকশা) পেয়েছেন ৫৪ হাজার ৪৫৬ ভোট এবং তৃতীয় অবস্থানে রয়েছেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222