নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

by hsnalmahmud@gmail.com

নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় লাবনী ফুড কোম্পানি লিমিটেডে এবং মুসলিমনগর এলাকায় আল সামি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
banner

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার দেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য ও জুস পাওয়া যায়। এ সব পণ্য বিভিন্ন ধরনের রং ও কেমিকেল দিয়ে তৈরি হচ্ছিল। পরে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা বলেন, মুসলিমনগর এলাকায় ‘আল সামি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’তে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, নুডলস, ঘিসহ বিভিন্ন পণ্য তৈরি ও প্যাকেটজাত করা হচ্ছিল। বিএসটিআইয়ের কোনো লাইসেন্স বা অনুমোদন ছাড়াই চলছিল উৎপাদন কার্যক্রম। পাশাপাশি উৎপাদন ও প্যাকেজিং এলাকায় কর্মীরা কোনো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করতেন না। পরে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার ও নিরাপদ খাদ্য পরিদর্শক (সদর) মো. শাহজাহান হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222